মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চতন্তর মানবিক ফান্ড গুরুতর অসুস্থ শাহাদাত বেপারীর চিকিৎসা ও পারিবারিক সহায়তার জন্য নগদ ৫৫ হাজার ৮০০ টাকা এবং প্রতি মাসে ৪ হাজার ৮০০ টাকার বাজার সহায়তা প্রদান করেছে।
জানা যায়, শাহাদাত বেপারীর দুইটি কিডনিই প্রায় ৭৬ শতাংশ ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন ধরে তিনি জটিল কিডনি রোগে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। সংসারের ব্যয়, ওষুধ এবং চিকিৎসার খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন কঠিন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চতন্তর মানবিক ফান্ড।
ফান্ডের সভাপতি ইমরান হোসেন সুজন (প্রবাসী) এবং সহ-সভাপতি আকাশ রাসেল (প্রবাসী)-এর নির্দেশনায় ফান্ডের সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। এছাড়াও প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতায় এই সহায়তার অর্থ শাহাদাত বেপারীর হাতে পৌঁছে দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চতন্তর মানবিক ফান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, ক্যাশিয়ার সজীব ভাগিনা, সহকারী ক্যাশিয়ার শ্রবণ হোসেন এবং প্রচার সম্পাদক নাসির হোসেন। এ সময় তারা শাহাদাত বেপারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
সহায়তা পেয়ে শাহাদাত বেপারী ও তাঁর পরিবারের সদস্যরা চতন্তর মানবিক ফান্ডের সকল সদস্য, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা শুধু আর্থিক সহায়তা নয়, বরং কঠিন সময়ে বেঁচে থাকার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
চতন্তর মানবিক ফান্ডের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসা সহায়তা, শিক্ষা, খাদ্য সহায়তা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। ফান্ডের নেতৃবৃন্দ বলেন, “মানুষ মানুষের জন্য”—এই বিশ্বাসকে ধারণ করেই চতন্তর মানবিক ফান্ড সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
অসহায় শাহাদাত বেপারীর পাশে দাঁড়ালো চতন্তর মানবিক ফান্ড
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৩:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 107
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























