ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

ঈদে গণপরিবহন থেকে অতিরিক্ত ভাড়া নয়: কাদের

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রী তার দফতরে ব্রিফিংকালে এ আহ্বান জানান।   ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।   দেশের সড়ক-মহাসড়কগুলো অতীতের যেকোনও সময়ের তুলনায় অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সড়কের জন্য কোথাও যাতে কোনও জনদুর্ভোগ না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ এসময় সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।   মহানগরীর টার্মিনালগুলোর শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে বলে জানান ওবায়দুল কাদের। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে বলেও জানান তিনি।   সড়ক পরিবহন মন্ত্রী মহানগরীর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোসহ গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।  

হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ভিজিডি চাল বিতরন | Rknews71

শাখাওয়াত হোসেন শামীম: বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান শেখ হাসিনার সরকার ভর্তুকি দিয়ে সারাদেশে নিত্য প্রয়োজনী পণ্য 

হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ || হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আনিসুর রহমান আনিছ (২৭) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। মঙ্গলবার দুপুরে

ঈদ উপহার হিসেবে ৩৩ হাজার গৃহহীন পরিবারকে ঘর দিলেন প্রধানমন্ত্রী | Rknews71

মুজিববর্ষে সকলের জন্য আশ্রয়ণের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার

সরকারি সুবিধা নিয়েও, ভোজ্যতেলের দাম লিটারে ২৫ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা | Rknews71

কয়েক দিন পরেই ঈদুল ফেতর। এর মধ্যেই হঠাৎ করে একদিনে ব্যবধানে সয়াবিনের দাম ২০ টাকা এবং পাম অয়েলের দাম প্রতি

হাজীগঞ্জে খাল ভরাটে কারনে জলাবদ্ধতা, শত হেক্টর জমির ধান নষ্টের আশংকা !

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর গ্রামে ‘গম’ নামক খালটি দখল ও ভরাট করার কারণে মাত্র একদিনে বৃষ্টিতেই কয়েক হেক্টর ইরি-বোরো