ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মা ইলিশ ধরায় ৪০ জেলে আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • 54
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আইন অমান্য করে অভয়াশ্রম এলাকায় ‘মা’ ইলিশ ধরায় ৪০ জেলেকে আটক করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের নেতৃত্বে শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করা হয়।
অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল, সাতটি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
জানা গেছে, সরকারি আইন অমান্য করে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ‘মা’ ইলিশ ধরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৪০ জন জেলের মধ্যে ৩১ জেলেকে সাতদিন করে কারাদণ্ড প্রদান এবং ৭ জনের কাছ থেকে পৃথক পৃথক হারে নগদ ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই সময়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ২ জেলেকে মুছলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিকের নির্দেশনায় জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ৫ কেজি ইলিশ মাছ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে মা ইলিশ ধরায় ৪০ জেলে আটক

আপডেট : ০৮:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩