হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার এক উজ্জ্বল নাম আল আমিন ভূইয়া। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলায় জড়িয়ে টানা ১০১ দিন কারাবরণ করলেও দলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে কখনো বিচ্যুত হননি এই ত্যাগী যুবনেতা।
নেতাকর্মীদের ভাষ্যমতে, আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় উপস্থিতি, দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে দক্ষতার কারণে আল আমিন ভূইয়া একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। মামলা, নির্যাতন ও কারাজীবনের কঠিন অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক মনোবল ভাঙতে পারেনি; বরং এসবই তাঁকে আরও দায়িত্বশীল, দৃঢ় ও সংগ্রামী করে তুলেছে।
জানা গেছে, রাজারগাঁও ইউনিয়ন যুবদলে হামলা-মামলার শিকার একমাত্র নেতাদের একজন আল আমিন ভূইয়া। রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে তাঁর বাড়িতে একাধিকবার পুলিশি অভিযান চালানো হয়। এ সময় ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুরসহ নানা ধরনের হয়রানির শিকার হন তিনি। তবুও সকল নিপীড়ন সহ্য করে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন এই ত্যাগী নেতা।

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, আল আমিন ভূইয়ার মতো সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতার নেতৃত্বে ইউনিয়ন যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। এ কারণেই আসন্ন কমিটিতে তাঁকে ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ইউনিয়ন যুবদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।


























