ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ফ্রিজে চালু কর‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • 113

কচুয়া (চাঁদপুর)সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়ায় ফ্রিজ চালু কর‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন নামের ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রা‌তে পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিহতের ভাই ইকবাল হোসেন নিশ্চিত করেছেন নিহত আনোয়ার হোসেন মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে ব‌‌্যবসা কর‌তো। সে ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে। জানা যায়, শনিবার রা‌তে মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে তার নিজস্ব দোকা‌নের ফ্রীজে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত আনোয়ার হোসেনের দুটি পুত্র সন্তান রয়েছে। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু নাহি, পরিবারের উৎকণ্ঠা—চাই সবার দোয়া

কচুয়ায় ফ্রিজে চালু কর‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু – Rknews71

আপডেট : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২