ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি | Rknews71

অনলাইন ডেস্কঃ

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌদি আরবের বাদশা সালমানকে। তবে কি পরীক্ষা করা হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি। রাষ্ট্রীয় মিডিয়াকে উদ্ধৃত করে রোববার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২০১৫ সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং শীর্ষ তেল রপ্তানিকারক এ দেশটি শাসন করছেন তিনি। বর্তমানে তার বয়স ৮৬ বছর। তার স্বাস্থ্য নিয়ে সাধারণত একটু গোপনীয়তাই বজায় রাখা হয়। রাষ্ট্রীয় মিডিয়া রয়েল কোর্টের বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, কিছু মেডিকেল পরীক্ষা করানোর জন্য বাদশাকে উপকূলীয় শহর জেদ্দায় অবস্থিত কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে নেয়া হয়েছে। বাদশার স্বাস্থ্যগত বিষয়ে সেখানে গোপনীয়তা বজায় রাখার মধ্যে এ খবর বিরল।

২০১৭ সালে একটি খবর ছড়িয়ে পড়ে যে, বাদশা তার ক্ষমতা দেশে শাসনের মূলে থাকা তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। কিন্তু একে গুজব বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরব। উল্লেখ্য, ২০২০ সালে বাদশা সালমানের গলব্লাডার অপারেশন করা হয়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি | Rknews71

আপডেট : ০২:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২